শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে আটক ৭ ডাকাত

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে আটক ৭ ডাকাত

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে আটক ৭ ডাকাত
সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে আটক ৭ ডাকাত

অনুসন্ধান ২৪ >>সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে আটক করেছে র‌্যাব-১২। শুক্রবার (৬ ডিসেম্বর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব-১২ গোপন সংবাদে শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়।

এ সময় মাইক্রোবাসে থাকা ব্যক্তিদের কাছ থেকে পুলিশের হ্যান্ডকাফ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধানসহ মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণকালে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

আটককৃতরা হলেন- পঞ্চগড় জেলার আটোয়ারী থানা বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মো. জমির খান (৩৯), খুলনা জেলার লবনচরা থানার এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল মো. কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মো. জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মো. রাজু (৩১) ও গোপালগঞ্জ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯