শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
গাজীপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

অনুসন্ধান ২৪ >>গাজীপুরের কালিয়াকৈরে চাইনিজ কুড়াল দিয়ে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।আহত ব্যবসায়ী উপজেলার সফিপুর রঙ্গার টেক এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৪৫)।

সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় দিকে জেলার সফিপুর বাজার আন্দরমানি রোডে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে ব্যাগে ভরে বাসার দিকে রওনা হচ্ছিলেন। আগে থেকে ওত পেতে থাকা পাঁচ থেকে ছয়জনের একদল দুর্বৃত্ত সাইফুল ইসলামকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তিনটি ককটেল ফাটিয়ে প্রাইভেটকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর সাইফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা সফিপুর মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সভার এনাম মেডিকেল কলেজে পাঠান চিকিৎসক।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মহিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯