শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কিশোরগঞ্জে গোপনে বাড়তি দামে বিক্রি সয়াবিন তেল

কিশোরগঞ্জে গোপনে বাড়তি দামে বিক্রি সয়াবিন তেল

কিশোরগঞ্জে গোপনে বাড়তি দামে বিক্রি সয়াবিন তেল
কিশোরগঞ্জে গোপনে বাড়তি দামে বিক্রি সয়াবিন তেল

অনুসন্ধান ২৪ >>কিশোরগঞ্জে বোতলজাত সয়াবিন তেল উধাও হয়ে গেছে। এক লিটার, দুই লিটার ও পাঁচ লিটার বোতল কোথাও পাওয়া যাচ্ছে না। তবে কেউ কেউ গোপনে বাড়তি দামে বিক্রি করছেন বলে জানা গেছে।

বড়বাজারের পাইকারী ব্যবসায়ী ওসমান গণি জানান, বোতলজাত তেল সরবরাহ বন্ধ রয়েছে। এখন বাজারে খোলা সয়াবিন তেলের খুচরা দাম ১৬৬ টাকা লিটার আর পামওয়েল ১৫৫ টাকা লিটার।

শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসিন্দা হোসেনপুর সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক সায়মা হক জানান, তিনি রোববার বিভিন্ন দোকান ঘুরে কোনো বোতলজাত তেলই পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত খরমপট্টি এলাকার একটি দোকানে গেলে তাদের কাছে দুই লিটারের একটি মাত্র বোতল আছে জানিয়ে ৩৯০ টাকা দাম রাখলেন।

জেলা শহরের স্টেশন রোডের ডিপার্টমেন্টাল স্টোর নিয়ামত স্টোরের মালিক মিজানুর রহমান শাহীন জানান, ডিস্ট্রিবিউটররা কোনো বোতলজাত তেল দিচ্ছেন না। তিনি যোগাযোগ করে জানতে পারেন, কোম্পানিগুলি তেলের দাম বাড়াতে চাচ্ছে। কিন্তু সরকার বাড়াতে দিতে চায় না। সেই কারণেই তেল সরবরাহ বন্ধ রেখেছে।

তিনি আরো জানান, এক লিটার বোতলের খুচরা বিক্রয় মূল্য ১৬৭ টাকা। দুই লিটার বোতলের খুচরা বিক্রয় মূল্য ৩৩৪ টাকা। আর পাঁচ লিটার বোতলের খুচরা বিক্রয় মূল্য ৮১৮ টাকা।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক জানান, তিনি রোববার পাকুন্দিয়া গিয়েও বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখেছেন। সেখানে খোলা সয়াবিন ১৮৫ টাকা লিটার বিক্রি করতে দেখেছেন। অর্থাৎ বোতলজাত তেলের সংকটের সুযোগে খোলা তেলের দাম কিছুটা বেশি রাখা হচ্ছে।

জেলা কৃষি বিপনন কর্মকর্তা হাসান সারোয়ার জানান, খোলা সয়াবিন আর বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় সমান। সেই কারণে কোম্পানিগুলি বোতলজাত তেলের দাম বাড়াতে চায়। কিন্তু সরকার সেটা হতে দিতে চায় না। তবে সরকার তেলের ওপর ভ্যাট কমিয়েছে। হয়ত অচিরেই সংকট কেটে যাবে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯