বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রাম আইনজীবী হত্যায় চসিকের কেউ থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন: চসিক মেয়র

চট্টগ্রাম আইনজীবী হত্যায় চসিকের কেউ থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন: চসিক মেয়র

চট্টগ্রাম আইনজীবী হত্যায় চসিকের কেউ থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন: চসিক মেয়র
চট্টগ্রাম আইনজীবী হত্যায় চসিকের কেউ থাকলে ব্যবস্থা নেবে প্রশাসন: চসিক মেয়র

অনুসন্ধান ২৪ >>আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কেউ জড়িত থাকলে তাকে প্রশাসন গ্রেফতার করবে সোমবার ( ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন

এতে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন তবে নিরীহ কেউ যেন গ্রেফতার না হয় সে বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন তিনি

মেয়র বলেন, পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা সুষ্ঠুভাবে হচ্ছে কি না তা দেখতে চসিকের পক্ষ থেকে ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি। আজ ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ডে এসেছি। যে ওয়ার্ডে কিছুদিন আগে আমাদের এক আইনজীবীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাইচিহ্নিত সন্ত্রাসী যেই হোক; সে যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তাকর্মচারীও হয়ে থাকে, তাহলে তাকে প্রশাসন গ্রেফতার করবে। সে বিষয়ে সিটি কর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না

তিনি বলেন, মেথর পট্টি থেকে যারা সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ করছে, কষ্ট করছে; তারা নির্বিঘ্নে বের হবে, তারা কাজ করবে। চিহ্নিত সন্ত্রাসী আমরা চিনি, যারা দেখেছি; তারা অবশ্যই আইনের আওতায় আসবে

তবে সিটি কর্পোরেশনের নিরীহ কোনো কর্মকর্তাকর্মচারী যাতে গ্রেফতার না হন সে বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন মেয়র শাহাদাত

সময় চসিকের কর্মকর্তাকর্মচারীদের উদ্দেশেও হুঁশিয়ারি দিয়ে মেয়র বলেন, যারা অনুপস্থিত আছেন এবং যারা কাজে গাফিলতি করছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিব। আমরা চাই তারা জনগণের পাশে দাঁড়িয়ে জনগণকে সেবা দিবে। আপনারা গতকাল (রোববার) দেখেছেনযারা সচিব আছেন, যারা কাজ করছে না, যাদের বিরুদ্ধে সমস্যা পেয়েছি; একটি আদেশ করে তাদের বদলি করে দিয়েছি। সেখানেও যদি তারা গাফিলতি করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে

জনগণের উদ্দেশে শাহাদাত হোসেন বলেন, সিটি কর্পোরেশন মানুষের সেবা দিতে বদ্ধপরিকর। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সার্বিকভাবে সহযোগিতা করে শহরকে সুন্দর রাখতে কাজ করে যাবেন

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯