বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আইনজীবী আলিফ হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

আইনজীবী আলিফ হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

আইনজীবী আলিফ হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার
আইনজীবী আলিফ হত্যা মামলায় আরো ৩ জন গ্রেফতার

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় আরো তিনজনকে গ্রেফতার করেছে নগরের কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে একজন আইনজীবী হত্যায় অংশ নিয়েছিলেন। ঘটনার সময় তার হাতে ধারালো অস্ত্র ছিল। গ্রেফতারকৃত তিনজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বাবলা ধর, সজল শীল ও দুর্লভ দাস। তাদের মধ্যে দুর্লভ দাস আইনজীবী হত্যার সময় ধারালো অস্ত্র হাতে ছিলেন। ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আরো জানান, আইনজীবী হত্যার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে এখনো মামলা হয়নি। তবে মামলা করতে আসার কথা রয়েছে। নতুন তিনজন নিয়ে এখন পর্যন্ত ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নয়জন হত্যায় জড়িত।

মঙ্গলবার চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন সমর্থকদের হামলায় নিহত হন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তিনি ২০১৮ সালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য হন। পরে হাইকোর্টের আইনজীবী হিসেবে নিবন্ধন পান। সম্প্রতি চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান।

একইদিন দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।

এ সময় ইসকন সমর্থকরা প্রিজন ভ্যানটি আড়াই ঘণ্টা আদালত চত্বরে আটকে রাখেন। পরে আদালতের কেন্দ্রীয় মসজিদে হামলা এবং আইনজীবী ও সাংবাদিকদের প্রাইভেটকার-মোটরসাইকেল ভাঙচুর করেন।

তাদের হামলায় আহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফসহ কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯