বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে শিশুর লাশ

চট্টগ্রামে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে শিশুর লাশ

চট্টগ্রামে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে শিশুর লাশ
চট্টগ্রামে পাশের বাড়ির সেপটিক ট্যাংকে শিশুর লাশ

অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামে নিখোঁজের ১২ দিন পর ফটিকছড়িতে সেপটিক ট্যাংক থেকে তাবাসসুম নামে ছয় বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।শিশু তাবাসসুম ঐ এলাকার আমান উল্লাহর মেয়ে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

শিশু তাবাসসুমের চাচা মোহাম্মদ রাসেল বলেন, সকালে পাশের বাড়ির শোচাগারের সেপটিক ট্যাংকে এক শিশুর বস্তাবন্দি লাশ পাওয়া গেছে বলে খবর পাই। পরে গিয়ে দেখি সেটি আমার ভাতিজির। কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে আমরা জানি না। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।

জানা গেছে, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু তাবাসসুম। খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন ১৮ নভেম্বর ভূজপুর থানায় জিডি করে তার পরিবার। নিখোঁজের ১২ দিন পর শুক্রবার সকালে পাশের বাড়ির শোচাগারের সেপটিক ট্যাংকে তার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। এরপর লাশটি উদ্ধার করে পুলিশ।

ভূজপুর থানার ওসি গোলাম সরওয়ার বলেন, খবর পেয়ে বস্তাবন্দি লাশটি উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯