বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম।গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে বাংলাদেশ পুলিশে বড় রদবদল হয়।
বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতিবঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।
উল্লেখ্য, পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দফতরে দায়িত্ব পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দফতরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, আপনাদের একটি নতুন তথ্য জানাবো। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য আইজিপি ও ডিএমপি কমিশনারকে পরিবর্তন করে নতুন দুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অনেককেই সরিয়ে দেওয়া হয়। তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বর্তমানে কারাবন্দি। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেশিরভাগ কর্মকর্তাকেই চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
আরও পড়ুন