মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীর ধর্ষণ মামলা

রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীর ধর্ষণ মামলা

রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীর ধর্ষণ মামলা
রাজশাহীতে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীর ধর্ষণ মামলা

অনুসন্ধান ২৪ >> রাজশাহীতে বিয়ের প্রলোভনে এক নারীকে গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। রকি রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রলীগের নির্বাহী সদস্য।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে রাজশাহীর দুর্গাপুর থানায় মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ধরমপুর মধ্যপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিবুল ইসলাম রকি (২২) দুর্গাপুরের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এরপর কৌশলে বিয়ের প্রলোভনে গ্রামে বন্ধুর বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন।

জানা যায়, ধর্ষণের শিকার হয়ে ভুক্তভোগী ঐ নারী তাকে বিয়ে করতে হবে বলে জানান। ছাত্রলীগ নেতা রকি কোনো উপায়ান্তর না দেখে বন্ধু জীবনের বাড়িতে ঐ নারীকে রেখে পালিয়ে যান। রকি পালিয়ে গেছেন জানতে পেরে ঐ নারী বিয়ের দাবিতে জীবনের বাড়িতে অনশনে বসেন। একপর্যায়ে রকির বন্ধু জীবন বিষয়টি সমাধান করে দেওয়ার আশ্বাস দিয়ে ঐ নারীকে তার বাসায় পাঠিয়ে দেন।

পরদিন এ বিষয়ে কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা রকির বিরুদ্ধে দুর্গাপুর থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী।

দুর্গাপুর থানার ওসি দূরুল হোদা বলেন, মামলা দায়েরের পর ধর্ষণের শিকার নারীকে মেডিকেলের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯