মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামের যৌথবাহিনী নগরের কোতোয়ালি থানার সিআরবি এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র ও মাদকসহ ১৫ লাখ টাকা উদ্ধার করেছে।
বুধবার (২০ নভেম্বর) ভোর থেকে এ অভিযান শুরু হয়। মূলত মাদক সম্রাজ্ঞী ইদুকে ধরতে এ অভিযান চালানো হয় বলে জানায় যৌথবাহিনী।
এ সময় চারজনকে আটক করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন এ নারী। অভিযানে তাকে পাওয়া না গেলেও তার ঘর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ অভিযান অব্যাহত থাকবে বলে যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।