মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বেতনের দাবিতে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

বেতনের দাবিতে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ
বেতনের দাবিতে এজেআই গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

অনুসন্ধান ২৪ >> এজেআই গ্রুপের  চারটি কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকার সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেমায়েতপুর এলাকায় এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনের হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে গ্রুপটির চারটি প্রতিষ্ঠানের সহস্রাধিক শ্রমিক।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, এর আগে মালিকপক্ষ ১৪ নভেম্বর অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধ করার কথা জানান। কিন্তু মালিকপক্ষের এই ঘোষণা শ্রমিকরা মেনে না নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে গ্রুপের চেয়ারম্যান অনন্ত জলীল নিজে বিক্ষুব্ধ শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে ১৩ নভেম্বর শ্রমিকরা তাদের বেতন পেয়ে যাবে বলে জানান। গ্রুপ চেয়ারম্যানের আশ্বাসে শ্রমিকরা তখন রাস্তা থেকে অবরোধ তুলে নেয়, তবে গতকাল তাদের বেতন পরিশোধ করা হয়নি।

এ জন্য বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে শ্রমিকদের একটি অংশের রকেট একাউন্টে বেতন পরিশোধ করা হলেও প্রায় অর্ধেক শ্রমিক এখনো তাদের বেতন পাননি। তাই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সন্ধ্যায় ৭টায় কারখানা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা হেমায়েতপুর-সিংগাইর সড়ক অবরোধ করেন।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, এজেআই গ্রুপের অধিকাংশ শ্রমিকদের বেতন পরিশোধ করা হলেও ৪০০-৫০০ শ্রমিক তাদের বেতন পায়নি।

যেকারণে তারা ছুটির পর কারখানার সামনে অবস্থান নিয়েছেন। আলোচনা চলছে, আমরা সমস্যা সমাধানে কাজ করছি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯