বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রানা প্লাজায় আহত শ্রমিকদের ৭ দফা দাবিতে সমাবেশ

রানা প্লাজায় আহত শ্রমিকদের ৭ দফা দাবিতে সমাবেশ

রানা প্লাজায় আহত শ্রমিকদের ৭ দফা দাবিতে সমাবেশ
রানা প্লাজায় আহত শ্রমিকদের ৭ দফা দাবিতে সমাবেশ

অনুসন্ধান ২৪ >>সুচিকিৎসা ও ক্ষতিপূরণসহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছেন রানা প্লাজায় আহত ও নিহত শ্রমিকদের স্বজনেরা। প্রায় অর্ধ শতাধিক রানা প্লাজায় আহত শ্রমিক ও নিহতের স্বজনরা শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সাভার থানা রোড়ে সাভার প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছেন।

এ সময় বক্তারা ৭ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো–

রানা প্লাজা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গার্মেন্টস মালিক, ভবন মালিক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ জড়িতদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে।

রানা প্লাজায় আহত শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারীদের কাছ থেকে উদ্ধার করে, ক্ষতিগ্রস্ত শ্রমিক পরিবারকে দিতে হবে।

রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নামে সরকারি জমি বরাদ্দ করে তাদেরকে পুনর্বাসন করতে হবে।

ক্ষতিগ্রস্ত শ্রমিকের সন্তানদের উচ্চশিক্ষার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করতে হবে।
যেসব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ব্যাংক একাউন্ট করা হয়নি, তাদের অ্যাকাউন্ট করতে হবে।

রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের অনুদানের টাকা আত্মসাৎকারী রাজনৈতিক নেতা, শ্রমিক নেতা ও এনজিও কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে রানা প্লাজার শ্রমিক নুরুল ইসলাম বলেন, ‘রানা প্লাজার আহত শ্রমিকদের ১০ হাজার টাকা করে অনুদান এসেছিল। সেসময় সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও তার স্ত্রী সেই টাকা আত্মসাৎ করেছেন।’ রাজনৈতিকভাবে এতোদিন কোণঠাসা থাকার কথাও উল্লেখ করেন তিনি। তিনি দ্রুত আত্মসাৎ করা টাকা শ্রমিকদের কাছে বিতরণের জন্য আহ্বান জানান।

এতে আরো উপস্থিত ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক শাহ আলম হোসেন, রানা প্লাজার শ্রমিক কবির, নিলুফাসহ অর্ধশতাধিক রানা প্লাজার পোশাক শ্রমিক।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯