মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চরউমেদ স্বামীর মাথায় দেনার বোঝা

চরউমেদ স্বামীর মাথায় দেনার বোঝা

চরউমেদ স্বামীর মাথায় দেনার বোঝা
চরউমেদ স্বামীর মাথায় দেনার বোঝা

অনুসন্ধান ২৪ >>ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঙাশিয়া এলাকার মিজি বাড়ির বাসিন্দা। তারা আব্দুল লতিফ ও সুমাইয়া বেগম দম্পতি।  বিয়ের পর থেকে সুন্দরভাবেই চলছিল তাদের সংসার। ৭ বছর আগে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। এর ৬ বছরের মাথায় জন্ম নেয় আরো এক কন্যাসন্তান। বিপত্তি বাঁধে তখনই।

দ্বিতীয় কন্যাসন্তান স্বাভাবিক প্রসবের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় গৃহবধূ সুমাইয়ার। এরপর স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তিনি জানান, অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সুমাইয়ার কিডনিতে সমস্যা হয়েছে। যে জন্য তাকে ঢাকায় নিতে হবে।

চিকিৎসকের পরামর্শে গৃহবধূ সুমাইয়াকে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেলে ভর্তি করান। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মিরপুরের কিডনি হাসপাতালে রেফার করেন সুমাইয়াকে। কিডনি হাসপাতালে নেয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় কয়েকদিন।

এরপর সুমাইয়া কিছুটা সুস্থ হলে চিকিৎসকরা জানান, তার দুই কিডনিই বিকল হয়ে গেছে। তাকে বাঁচাতে হলে দুটি কিডনিই প্রতিস্থাপন করতে হবে।

ছোট দুই সন্তানের ভবিষ্যৎ এবং স্ত্রীর এমন শারীরিক অবস্থায় ভীষণ অসহায় হয়ে পড়েন আব্দুল লতিফ।

তিনি জানান, আমি একজন চায়ের দোকানদার। গত এক বছর ধরে আমার স্ত্রীর দুই কিডনিই বিকল হয়ে রয়েছে। তার চিকিৎসায় এরই মধ্যে ১০ লাখ টাকার মতো ব্যয় হয়েছে। যার মধ্যে ৬ লাখ টাকাই দেনা করা।

তিনি দুঃখ করে বলেন, হয়তো আমার স্ত্রীর জন্য ডোনার পাব না। তাই অন্তত ডায়ালাইসিসের মাধ্যমে তাকে যতদিন বাঁচিয়ে রাখা যায়, তার চেষ্টা করতে পারব। তবে প্রতি মাসে তার ডায়ালাইসিসের অর্থ জোগাড় করতেই আমাকে চরম বিপাকে পড়তে হয়। তাই আমার দুই কন্যাসন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলেও সমাজের বিত্তবান এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমার স্ত্রীর চিকিৎসা খরচের জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি।

চিকিৎসক বলেছেন, ডোনার প্রস্তুত করে কিডনি প্রতিস্থাপন করতে হবে। আর না হয় যতদিন আমার স্ত্রী বাঁচবে, ততদিনই তার কিডনি ডায়ালাইসিস করাতে হবে। ডোনার না পাওয়ায় এখন প্রতি মাসে চারবার চরফ্যাশনের একটি বেসরকারি হাসপাতালে ডায়ালাইসিস করাচ্ছি। এতে করে মাসে খরচ হচ্ছে ১৫ হাজার টাকার মতো। আমি চায়ের দোকান করে সামান্য কিছু টাকা আয় করি। এ দিয়ে স্ত্রীর চিকিৎসা করাব, সংসার চালাব নাকি দেনা দেব কিছুই বুঝে উঠতে পারছি না।

ইব্রাহিম নামে আব্দুল লতিফের এক প্রতিবেশী বলেন, তিনি সত্যিই একজন অসহায় মানুষ। চায়ের দোকান করে কোনোভাবে তার সংসার চলে। তার স্ত্রীর দুই কিডনিতে সমস্যা থাকায় গত একবছর ধরে ঢাকা-বাড়ি অনেক ছোটাছুটি করেছেন তিনি। এর ফলে তিনি অনেক দেনায় জড়িয়ে গেছেন। তাই প্রতিবেশী হিসেবে আমিও তার স্ত্রীর চিকিৎসার জন্য সমাজের বিত্তবান এবং সরকারি-বেসরকারি অনুদানের অনুরোধ জানাচ্ছি।

লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ জানান, সমাজসেবা অধিদফতরের আওতায় দুরারোগ্য ব্যাধীতে আক্রান্তদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা রয়েছে। ওই ব্যক্তি যদি তার স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমাদের কাছে আবেদন করেন, তাহলে আমরা ওই আবেদনটি জেলায় পাঠাব। সেখান থেকে চূড়ান্ত হলে তিনি আর্থিক অনুদান পাবেন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯