মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> চট্টগ্রাম নগরের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকায় ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।প্রায় ৫০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
এর আগে, বুধবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে এ আগুন লাগে। এরপর আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের তিনটি ও বন্দর স্টেশনের দুটি মিলিয়ে মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিংবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। বিভিন্ন ধরনের ফোম এখানে সংরক্ষণ করা হয়েছিল।