মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন: ক্ষতি ৩০ লাখ

সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন: ক্ষতি ৩০ লাখ

সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন: ক্ষতি ৩০ লাখ
সাভারে পোশাক কারখানার গোডাউনে আগুন: ক্ষতি ৩০ লাখ

অনুসন্ধান ২৪ >> সাভারে একটি তৈরি পোশাক কারখানার গোডাউনে অগুন লাগার ঘটনা ঘটেছে। এঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।গোডাউন সম্পর্কে মালিকের স্বজনরা জানান, ওই গোডাউনে তৈরি পোশাক ক্রয় করে মজুদ করা হতো। আজ আগুন লাগা দেখে গোডাউনের মালিক শামীম স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন মজিদপুর এলাকার ইসলামিয়া ডেন্টাল অ্যান্ড চক্ষু হাসপাতালের একটি ভবনের তিন তলায় শামীম এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১২টার দিকে ওই ভবনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যাবে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তদন্ত করে ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হবে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯