মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামালপুরে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে আহত ৭

জামালপুরে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে আহত ৭

জামালপুরে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে আহত ৭
জামালপুরে বাস-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে আহত ৭

অনুসন্ধান ২৪ >>জামালপুরের মেলান্দহে যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

আহতরা হলেন- ইসলামপুরের কুয়ারচর এলাকার মৃত আমির উদ্দিনের ছেলে আজহার আলী (৬৫), একই উপজেলার গুটাইল গ্রামের আবু বক্করের ছেলে লাদেন (২০), আমতলী গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী মুর্শেদা বেগম (৩৫), কুয়ারচর এলাকার হারুন অর রশিদ (৭০), একই এলাকার মৃত খুদু আকন্দের ছেলে মুয়াজ (৪৫), দরিয়াবাদ এলাকার মৃত জানিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৬৫), পশ্চিম বামনা এলাকার আবু বক্করের ছেলে সাদ্দাম হোসেন (২৬)।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের শ্যামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইসলামপুর থেকে জামালপুরগামী বাস দিয়ানিশা এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইসলামপুরগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় উভয় গাড়ির যাত্রীর মধ্যে ৭ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও মাহিন্দ্রার চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯