মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানকে গ্রেফতার করেছে পুলিশ।গত ৩১ অক্টোবর সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল হাই সরকার বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি মামলা করেন।
সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-লালমনিরহাট মহাসড়কের তিস্তা সেতুর টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও সুমনের বিরুদ্ধে আশুলিয়া, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, লালবাগ থানায় হত্যা ও হত্যাচেষ্টাসহ ১০টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।