বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
অনুসন্ধান ২৪>> চট্টগ্রামের হালিশহর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে তাকে আটক করা হয়।
পরে জানা যায়, ওবায়দুল কাদেরের স্ত্রীর বড় ভাই নুরুল হুদাকে ছেড়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মুখপাত্র রইছ উদ্দিন জানান, প্রাথমিকভাবে আটক নুরুল হুদাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হবে। বর্তমানে তাকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকেই পলাতক রয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরইমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।