মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪>> চট্টগ্রামে ডেঙ্গুতে বাসবী আচার্য্য নামে এক নারীর মৃত্যু হয়েছে। নতুন এক মৃত্যু নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে। আর আক্রান্ত তিন হাজার ৩০৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন।
শনিবার (৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ জন। এরমধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন ও বেসরকারি হাসপাতালে ১৩ জন।
সিভিল সার্জন কার্যালয় জানায়, চট্টগ্রাম গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বাসবী আচার্য্য নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হলো ৩২ জনের। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন সাতজন।
চলতি বছর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৩০৪ জন। এরমধ্যে নভেম্বরে ভর্তি হয়েছেন ৪০৯ জন।
এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।