সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> ময়মনসিংহের ত্রিশালে শ্রমিকবাহী একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এতে রাসেল গার্মেন্টসের ১৪ শ্রমিক আহত হয়েছেন।
আহতদের মধ্যে পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাসেল গার্মেন্টস কোম্পানির একটি বাস শ্রমিক নিয়ে ভালুকা পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ত্রিশালে আসছিল। পথে চেলেরঘাট সেতু পেরিয়ে সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ উল্টে যায়। এতে ১৪ জন শ্রমিক আহত হন।
তারা হলেন– ত্রিশালের ধানিখলা চরকুমারী গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী ফাতেমা (৩৫), একই এলাকার মমতাজ (৩৫), শ্রীপুর বরমী এলাকার আ. মালেকের স্ত্রী নাজমা (৩০), ত্রিশাল পৌর এলাকায় খলিলের স্ত্রী সুখি (৩০) সহ অজ্ঞাত একজন।
তিনি বলেন, আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে পাঁচজন বেশি আহত। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।