বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের নিষেধাজ্ঞা

খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের নিষেধাজ্ঞা

খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের নিষেধাজ্ঞা
খুলে দেওয়া হচ্ছে বান্দরবানের নিষেধাজ্ঞা

অনুসন্ধান ২৪ >> চট্টগ্রামের পার্বত্য জেলা বান্দরবানে আগামী সপ্তাহে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এ তথ্য জানান।

আগামী ১ নভেম্বর রাঙ্গামাটি ও ৫ নভেম্বর খাগড়াছড়ি এবং ১০ নভেম্বরের মধ্যে বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক।

গত ৭ অক্টোবর বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিয়ে ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত তিনটি জেলায় ‘পর্যটক ভ্রমণে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা দেয়া হয়। পাহাড়ে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন এই নিষেধাজ্ঞা জারি করে।

সভায় পুলিশ সুপার মো: শহীদুল্লাহ কাউছারসহ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, প্রথম দিকে সীমিত আকারে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকরা যাতায়াত করতে পারবেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটকদের জন্য পুরো বান্দরবান জেলা খুলে দেয়া হবে।

তারা জানান, দীর্ঘ এক মাস ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। সেই সঙ্গে বান্দরবানে বেশ কিছু হোটেল রিসোর্ট লোকসানের মুখে পড়ে এরইমধ্যে বন্ধ হয়ে গেছে। বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে গত সোমবার হোটেল-মোটেল ব্যবসায়ীরা জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত আবেদন করেন।

এদিকে, বান্দরবানে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিতে সকালে যানবাহন ও হোটেল মোটেল রিসোর্টের শ্রমিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯