রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আরো ৭ জনের সম্পৃক্ততা আবু সাঈদ নিহতের ঘটনায়

আরো ৭ জনের সম্পৃক্ততা আবু সাঈদ নিহতের ঘটনায়

আরো ৭ জনের সম্পৃক্ততা আবু সাঈদ নিহতের ঘটনায়
আরো ৭ জনের সম্পৃক্ততা আবু সাঈদ নিহতের ঘটনায়

নুসন্ধান ২৪ >> বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার ঘটনায় আরো সাতজনের সম্পৃক্ততা থাকার বিষয়টি খতিয়ে দেখার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকেলে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলী আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে আবু সাঈদ হত্যা মামলার প্যানেল আইনজীবী রোকনুজ্জামান রোকন জানান, গত ১৪ অক্টোবর আবু সাইদ হত্যা মামলার বাদী ও নিহতের বড় ভাই মো. রমজান আলী এই সাতজনের সম্পৃক্ততা থাকার বিষয়টি আদালতকে লিখিতভাবে প্রদান করে ছবি ও সিসিটিভির ফুটেজ জব্দ গ্রহণের আবেদন করেন। আদালত তার আবেদন মঞ্জুর করে সাতজনের সম্পৃক্ততা থাকার বিষয়টি খতিয়ে দেখার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

সেই সাতজন হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হাসিবুর রশিদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বর্তামানে পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. শাহ নুর আলম পাটোয়ারী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক কর্মচারী নুরুন্নবী, সুরতহাল প্রস্তুতকারী  কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও সুরতহাল রিপোর্টের প্রতি স্বাক্ষরকারী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আহামেদ সাদাত।

তিনি বলেন, আদালতের এ আদেশের মাধ্যমে অজ্ঞাতনামা আসামিদের মধ্যে অত্র আসামিরা আবু সাঈদ হত্যা মামলার সরাসরি সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণপত্র ছবি দেখেন। পরে শুনানি শেষে তাদের সম্পৃক্ততা থাকার বিষয়টি খতিয়ে দেখার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন।

গত ১৮ জুলাই আবু সাঈদের বড় ভাই মো. রমজান আলী বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৩০/১৩৫ জনকে আসামি করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় এএসআই আমীর আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে গ্রেফতার করে। অন্য একটি মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল-মামুন গ্রেফতার হন।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯