বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনায় ৫ জনের মৃত্যুদণ্ড

খুলনায় ৫ জনের মৃত্যুদণ্ড
খুলনায় ৫ জনের মৃত্যুদণ্ড

অনুসন্ধান ২৪ >> খুলনার খালিশপুরের জাহিদ হত্যা মামলায় ৫ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার জন‌নিরাপত্তা বিঘ্ন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জু‌য়েল রানা এ রায় ঘোষণা ক‌রেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আব্বাস আনসারী, নশু ফারাজী, রিয়াজ, না‌দিম ও জব্বার।

অপর‌দি‌কে এ হত্যা মামলার ৩২৪ ও ৩০৭ ধারায় উল্লি‌খিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসা‌মিদের যথাক্রমে ৩ এবং ৭ বছ‌রের সশ্রম কারাদণ্ড দেওয়া হ‌য়ে‌ছে এবং একই সঙ্গে ত‌াদের প্রত্যেক‌কে ৫ হাজার টাকা জ‌রিমানা অনাদা‌য়ে আরো ৬ মা‌সের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ মামলার খালাসপ্রাপ্ত আসা‌মিরা হ‌লেন মো. রানা হো‌সেন, সুলতান ওর‌ফে গব্বার, পাতলা সাগর, মো. ওমর ফারুক ওর‌ফে আরিফ, মো. মে‌হেদী হাসান ওর‌ফে প‌্যা‌কেট মে‌হেদী, মো. জা‌হিদুল ইসলাম জা‌হিদ।

এজাহার সূ‌ত্রে জানা‌ গে‌ছে, খা‌লিশপুর হাউজিং স্ট্রেট এলাকার বা‌সিন্দা সা‌ব্বির হো‌সে‌নের বড় ছে‌লে জা‌বেদের এলাকার ক‌তিপয় দুস্কৃ‌তির সঙ্গে পূর্ব বি‌রোধ ছিল।

২০১৬ সা‌লের ১৩ ডি‌সেম্বর তি‌নি বাসা থে‌কে চিত্রালী বাজা‌রের উদ্দে‌শ্যে বের হন। প‌থিম‌ধ্যে বঙ্গবাসী মোড় জাহাঙ্গী‌রের চা‌লের দোকা‌নের সাম‌নে পৌঁছা‌লে পূর্ব থে‌কে ওৎ পে‌তে থাকা সন্ত্রাসীরা ধারা‌লো অস্ত্র নি‌য়ে তার ওপর আক্রমণ ক‌রে।

এ ঘটনায় তি‌নি গুরুতর আহত হন। আক্রম‌ণের ঘটনা জান‌তে পে‌রে জাবেদের দুইভাই মো. সুমন ও জা‌হিদ ঘটনাস্থ‌লে পৌঁছান।

এ সময় এ মামলার আসামি আব্বাস আনছা‌রি ও জব্বার জা‌বে‌দের ছোটভাই মো. সুমন‌কে জাপ‌টে রা‌খে এবং সন্ত্রাসীরা তার মেজভাই জা‌হিদ‌কে এলোপাতাড়িভা‌বে কোপা‌তে থা‌কে। পরবর্তী‌তে জা‌হিদ চিৎকার কর‌তে থাক‌লে ঘটনাস্থ‌লে এলাকাবাসী চ‌লে আস‌লে সন্ত্রাসীরা পা‌লি‌য়ে যায়।

প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌লে সেখানকার চি‌কিৎসক জা‌হিদ‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯