শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সেনাবাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকার বিবেচনা করবে

সেনাবাহিনীর মাঠে থাকার বিষয়টি সরকার বিবেচনা করবে

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রকোপের বর্তমান পরিস্থিতিতে যতদিন প্রয়োজন হবে ততেদিন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

তিনি বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা সরকার বিবেচনা করবে।

বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে করোনার কারণে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্য সচিব ড. জাফর উদ্দীন প্রমুখ উপস্থিত রয়েছেন।

জেনারেল আজিজ আহমেদ বলেন, সেনাবাহিনী প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছে। পরিস্থিতির আলোকে কতদিন সেনাবাহিনী কাজ করবে তা সরকার বিবেচনা করবে। যতদিন প্রয়োজন হবে ততদিন। সরকার যতদিন চাইবে ততদিন সেনাবাহনী থাকবে। এটা তো সরকার নির্ধারণ করবে। সরকার যেদিন বলবে আমরা চলে আসবো।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত তেমন কোনো এজেন্ডা নেই। তবে করোনা ভাইরাসে অর্থনীতির প্রেক্ষাপট এসব নিয়েই আলোচনা হবে। এজেন্ডা একটাই করোনার প্রভাবে অর্থনীতিতে যে ক্ষতি হচ্ছে এখান থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অনেক দেশই অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তাই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও।

এ পরিস্থিতি আরও দীর্ঘ হলে কর্মসংস্থান, রপ্তানি, প্রবাসী আয়সহ অভ্যন্তরীণ বাজারেও সৃষ্টি হবে বড় সঙ্কট।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম ওই ভাইরাস শনাক্ত করা হয়। এরপর থেকে রাজধানীবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত ৫১ জন, মৃত্যুবরণ করেছে ৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন। আর কোয়ারেন্টিনে রয়েছে ৬ হাজার ৪৪৪ জন।

এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬০২ জনের। তবে ওই ভাইরাস মোকাবিলায় সরকার গত ২৬ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। বন্ধ করা হয়েছে গণপরিবহনও। সামাজিক দূরত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকেও বের হতে নিষেধ করা হচ্ছে।

এছাড়াও সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯