বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী নুরকে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে  বিএনপিকে চিঠি

পটুয়াখালী নুরকে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে  বিএনপিকে চিঠি

পটুয়াখালী নুরকে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে  বিএনপিকে চিঠি
পটুয়াখালী নুরকে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে  বিএনপিকে চিঠি

অনুসন্ধান ২৪ >> গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসনে জনসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করতে স্থানীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।

২২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হলেও গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়।

বিষয়টি স্বীকার করে জেলা বিএনপির সদস্যসচিব স্নেহাংশ সরকার কুট্টি  বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা পেয়েছি, ওই আসনের সংশ্লিষ্ট নেতাকর্মীদের অবহিত করা হয়েছে।’

পটুয়াখালী নুরকে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে  বিএনপিকে চিঠি

পটুয়াখালী নুরকে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে  বিএনপিকে চিঠি

চিঠিতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু এবং সদস্যসচিব স্নেহাংশ সরকার কুট্টিকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাই নুরের সংসদীয় এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে জনসংযোগ ও সাংগঠনিক সার্বিক কার্যক্রমে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সংশ্লিষ্ট আসনে থানা, উপজেলা বা পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিষয়টি অবহিত করার জন্য বলা হয়েছে।

জানা গেছে, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে শক্ত অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন। এলাকার সন্তান হিসেবে তাঁর রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। কিন্তু নুরুল হক নুরের বাড়ি ওই আসনে হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাসান মামুনের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বিতা হবে এবং বিএনপির সঙ্গে গণঅধিকারের জোট হলে মনোনয়ন বাগিয়ে নিতে পারেন তিনি।

স্থানীয়দের ধারণা, এ কারণেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে বিরোধ না জড়াতেই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় নেতা মো. হাসান মামুন সাংবাদিকদের বলেন, ‘সব এলাকায় কেন্দ্র থেকে জোটের নেতাদের সহযোগিতা করার জন্য বলা হয়েছে। মূলত কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার কারণে জোটের নেতারা অভিযোগ (কমপ্লিন) করেছে, তাদের অসহযোগিতা করা হচ্ছে। তাই তাদের সহযোগিতা করার জন্য এই নির্দেশনা।’

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯