বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
১২ দলীয় জোট রাষ্ট্রপতির অপসারণে একমত: হাসনাত আব্দুল্লাহ

১২ দলীয় জোট রাষ্ট্রপতির অপসারণে একমত: হাসনাত আব্দুল্লাহ

১২ দলীয় জোট রাষ্ট্রপতির অপসারণে একমত: হাসনাত আব্দুল্লাহ
১২ দলীয় জোট রাষ্ট্রপতির অপসারণে একমত: হাসনাত আব্দুল্লাহ

অনুসন্ধান ২৪ >> ১২ দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে একমত হয়েছেন ।

রোববার ১২ দলীয় জোটের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ১২ দলীয় জোটের নেতারা রাষ্ট্রপতির অপসারণের পক্ষে মত দিয়েছেন। বিএনপি নেতারাও বিচ্ছিন্নভাবে এ ব্যাপারে মত দিয়েছেন। তবে তারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত এখনো জানাননি। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।

তবে বিএনপি এখনো দলীয়ভাবে মতামত জানায়নি। তাই বিএনপির মতের অপেক্ষায় রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী বলেন, বিএনপি যদি জনগণের মনের চাওয়া বুঝতে পারে তাহলে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে আন্দোলনে আরেকবার আমাদের সঙ্গে থাকবে।

এর আগে, বিকেলে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠকে বসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈঠকে উপস্থিত ছিলেন- লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান, ইসলামিক ঐক্যজোটের মহাসচিব আব্দুল করিম, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ আহসানুল হুদা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আদিব মমিন আরিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুউদ প্রমুখ।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯