বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রাজশাহী শহরের কিশোর গ্যাং গ্রামে গিয়ে ছিনতাই আটক ৪

রাজশাহী শহরের কিশোর গ্যাং গ্রামে গিয়ে ছিনতাই আটক ৪

রাজশাহী শহরের কিশোর গ্যাং গ্রামে গিয়ে ছিনতাই আটক ৪
রাজশাহী শহরের কিশোর গ্যাং গ্রামে গিয়ে ছিনতাই আটক ৪

অনুসন্ধান ২৪ >>রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, গতকাল ২২ অক্টোবর রাত ১০টায় দামকুড়া থানার তালুকপাড়ায় চার ছিনতাইকারী দুটি মোটরসাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে পালিয়ে যায়। এদিকে হাবিব তার পরিচিত একজনকে মোবাইল ফোনে ছিনতাইয়ের ঘটনাটি জানায়।

ঐ ব্যক্তি স্থানীয় জনতাকে নিয়ে সল্লাপাড়া বটতলা মোড়ে পথরোধ করে দুই ছিনতাইকারীকে সাইকেলসহ আটক করে। এ সময় দুই ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়।

জানা যায়, এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য ও মাদক সেবী হিসেবে পরিচিত তারা।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. বিশাল, মো. তানজীম আহমেদ, মো. নাঈম হোসেন ও মো. সাঈদ হাসান শান্ত।

বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো. রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো. ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো. রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো. টুটুল শেখের ছেলে।

সংবাদ পেয়ে কর্ণহার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাইকেলসহ আসামিদের হেফাজতে গ্রহণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করে এবং পলাতক আসামিদের নাম ঠিকানা জানায়। ঘটনাস্থল দামকুড়া থানাধীন হওয়ায় উদ্ধারকৃত বাই সাইকেলসহ আসামিদের দামকুড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

দামকুড়া থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার (২৩ এপ্রিল) ভোর ৪ টার দিকে অভিযান পরিচালনা করে পলাতক অপর আসামি নাঈম ও সাঈদকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাদের মোটরসাইকেল উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯