সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
‘জামায়াত দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে’

‘জামায়াত দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে’

‘জামায়াত দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে’
‘জামায়াত দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে’

অনুসন্ধান ২৪ >> বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ.এইচ.এম হামিদুর রহমান আযাদ বরিশালে বলেন, দেশকে সংস্কার করা না গেলে জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আগে নির্বাচনী সংস্কার করা জরুরি। দেশ সংস্কারের কাজ করছেন অর্ন্তবর্তীকালীন সরকার। দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলাম।

সাবেক এমপি হামিদুর রহমান আযাদ আরও বলেন, ৫ আগস্টের আন্দোলন তখনই স্বার্থক হবে সেদিন দেশে টেকসই সংস্কার হবে। এর পাশাপাশি নির্বাচনী আইনেরও সংস্কার করতে হবে। গণহত্যার মতো শাপলা চত্বরে আরও একটি গণহত্যা করেছিল আওয়ামী লীগ সরকার।

বরিশাল নগরীর এ.কে. স্কুল মিলনায়তনে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে একজন কর্মীর প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বলেন, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। নতুন করে সংস্কার করতে সময়েরও প্রয়োজন।

বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯