রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৬ জেলায় ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার

৬ জেলায় ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার

৬ জেলায় ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার
৬ জেলায় ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার

অনুসন্ধান ২৪ >> ঢাকা অঞ্চলে ঠিকানা পরিবর্তন করেছেন সাড়ে ৭ লাখ ভোটার। এ অঞ্চলের ৬ জেলায় ভোটার স্থানান্তর হয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১৭ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা জেলায় আর সবচেয়ে কম হয়েছে মানিকগঞ্জ জেলায়।

গাজীপুরে হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩০৩ জন। আর সবচেয়ে কম হয়েছে মানিকগঞ্জে ১৪ হাজার ৪৬৭ জন। এছাড়া মুন্সিগঞ্জে ভোটার স্থানান্তর হয়েছে ২১ হাজার ৩৮২ জন, নারায়ণগঞ্জে ৭৩ হাজার ৬৯১ জন। নরসিংদীতে ভোটার স্থানান্তর হয়েছে ১৮ হাজার ৯৫৪ জন।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মাহবুবা মমতা হেনা স্বাক্ষরিত ঢাকা অঞ্চলের ভোটার স্থানান্তর সংক্রান্ত হিসাব বিবরণী থেকে এসব তথ্য জানা যায়। হিসাব বিবরণী থেকে জানা যায়, সবচেয়ে বেশি ভোটার স্থানান্তর হয়েছে ঢাকা জেলার ৪ লাখ ৯৭ হাজার ২২০ জন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভাসমান ভোটার বেশি ঢাকা বিভাগের। আর যেখানে ভাসমান ভোটার বেশি থাকবে সেখানে ভোটার স্থানান্তরের পরিমাণও বেশি থাকবে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার র ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন। তবে হালনাগাদ কার্যক্রমের বাইরেও অনেকে ভোটার হয়েছেন। এক্ষেত্রে বর্তমানে প্রকৃত ভোটার সংখ্যা আরও বাড়তে পারে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯