রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে এজাহার

শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে এজাহার

শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে এজাহার
শেখ হাসিনাসহ দেড় হাজার জনের বিরুদ্ধে এজাহার

অনুসন্ধান ২৪ >> সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী জাহাঙ্গির কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমসহ দেড় হাজার জনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এজাহার জমা দেওয়ার বিষয়টি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করেছেন।

কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসনিার হুকুমে পূর্বপরিকল্পিতভাবে অন্য আসামিরা সশস্ত্র হামলা চালান বলে উল্লেখ করা হয়েছে। এ সময় তারা হত্যার উদ্দেশ্যে বাদী ও কয়েকজন সাক্ষীকে কুপিয়ে-পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এছাড়াও এজাহারে আসামিদের বিরুদ্ধে গুলি ও ককটেল বিস্ফোরণ, স্বর্ণের চেইন, মোবাইল, টাকা ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

মিজানুর রহমান জানান, বুধবার রাতে জিয়া উদ্দিন সিকদার মামলার এজাহারটি থানায় জমা দিয়েছেন। লিখিত এজাহারটি থানা পুলিশ বুঝে নিলেও এটি এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এজন্য সময়ের প্রয়োজন।

১০ পাতার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বরিশাল নগরের সিঅ্যান্ডবি বিএনপির শোক র‌্যালি কর্মসূচিতে হামলার ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় জমা দেওয়া এজাহারে নামধারী ৫৫৭ জনের বাহিরে অজ্ঞাতনামা আরও এক হাজার জনকে আসামি করার কথা রয়েছে।

বরিশালের সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীরের নামও উল্লেখ করা হয়েছে এজাহারে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯