মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
মাহমুদ উল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন

মাহমুদ উল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন

মাহমুদ উল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন
মাহমুদ উল্লাহ টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন

অনুসন্ধান ২৪ >> টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মাহমুদ উল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে সিরিজ শেষেই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেওয়ার ঘোষণা আজ ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে দিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আরো কিছুদিন খেলার কথা জানিয়েছেন তিনি।

বিদায়ের এটাই সঠিক সময় বলে জানিয়েছেন মাহমুদ উল্লাহ। ৩৮ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘মনে করি, এটাই সঠিক সময়। এই সংস্করণ থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার। আমার জন্য এবং পরের (টি-টোয়েন্টি) বিশ্বকাপের কথা ভাবলে, দলের জন্যও এটাই সঠিক সময়।’

২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদ উল্লাহ।
আজ টি-টোয়েন্টি থেকে নিলেন। এখন বাকি থাকল শুধু ওয়ানডে। তার অবসরের ইঙ্গিত অবশ্য আগেই দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন জানিয়ে আজ মাহমুদ উল্লাহ বলেছেন, ‘সিরিজের শেষেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নেব।
সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। এ নিয়ে আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।

সংক্ষিপ্ত সংস্করণে ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় মাহমুদ উল্লাহর। টি-টোয়েন্টিতে পরে নিজেকে ফিনিশার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৩৯ ম্যাচ খেলে ২৩৯৫ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৪। আর অফস্পিনে নিয়েছেন ৪০ উইকেট। ক্যারিয়ারের শেষ দুই ম্যাচে সংখ্যাটা বাড়ানোর সুযোগ থাকছে তার। সঙ্গে ব্যাটে-বলে দারুণ কিছু করে বিদায় রাঙানোরও সুযোগ পাচ্ছেন ৩৮ বছর বয়সী ব্যাটার।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯