মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
‘ভালোভাবে পূরণ করব সাকিব ভাইয়ের শূন্যতা’

‘ভালোভাবে পূরণ করব সাকিব ভাইয়ের শূন্যতা’

‘ভালোভাবে পূরণ করব সাকিব ভাইয়ের শূন্যতা’
‘ভালোভাবে পূরণ করব সাকিব ভাইয়ের শূন্যতা’

অনুসন্ধান ২৪ >>বাংলাদেশ আগামীকাল (৬ অক্টোবর) গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে। এই ম্যাচকে সামনে রেখে আজ গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। সেখানে সাকিবের প্রসঙ্গে প্রশ্ন করা হয় হৃদয়কে। তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবকে ছাড়া খেলার চাপটা কেমন?

তাওহীদ হৃদয় বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে।

এটা সময়ই বলে দেবে। দিনশেষে আগে পারফরম করাটা ম্যাটার করে। পারফরম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয়, দেখা যাবে এখান থেকেই ইনশাআল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফরম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।

যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফরম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব।

কিন্তু এখান থেকে একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

ভারতের বিপক্ষে সুপারস্টার হওয়ার সুযোগ আছে কি না, জানতে চাওয়া হয় হৃদয়ের কাছে। তিনি হেসে উত্তর দিলেন, ‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারব না।

এদিন নিজের ব্যাটিং নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছেন হৃদয়। ভারত সিরিজে তিনি কোন জায়গায় খেলবেন, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অনেক পজিশনে ব্যাটিং করেছি ঠিক আছে, কিন্তু এটা তো দলের পরিকল্পনা ছিল। টিম যেভাবে চেয়েছে, সেভাবে দলকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। যদি এ রকম পরিকল্পনা থাকে, আমি একটা জায়গায় থিতু হব বা দল যদি আমাকে চায় তাহলে হবে।’

‘এটা (ব্যাটিং পজিশন) নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। প্রত্যেক খেলোয়াড় জাতীয় দলে এসে তার পছন্দের জায়গা পায় না, খেলতে পারে না। এই জায়গাটা তৈরি করতে হয়, আমি এই জায়গাটা যখন ডিজার্ভ করব তখন এমনিতেই চলে আসবে। আমি যদি এ রকম (জায়গা) তৈরি করতে পারি তাহলে আমার জন্য এটা হবে, ইনশাআল্লাহ।’-যোগ করেন তিনি।
আর পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯