বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে

নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে

নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে
নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে

অনুসন্ধান ২৪ >> শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়াই নতুন ডিজাইনের ব্যাংকনোট বাজারে আসতে পারে। অর্থ মন্ত্রণালয় থেকে সব মূল্যমানের ব্যাংকনোটের জন্য নতুন নকশার প্রস্তাব চেয়ে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি পাঠানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের উপসচিব স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। কমিটির প্রস্তাবের ভিত্তিতে যত দ্রুত সম্ভব মন্ত্রণালয়ে একটি চূড়ান্ত নকশার প্রস্তাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের ব্যাংকনোট থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশের সব কাগজের নোটে বঙ্গবন্ধুর ছবি রয়েছে, এমনকি ধাতব মুদ্রায়ও তার প্রতিকৃতি বহন করা হয়।

সূত্র জানায়, নতুন ডিজাইন প্রস্তুত করার জন্য প্রায় ৬ মাস সময় লাগবে, যেখানে প্রতিটি নোটের জন্য ৪টি ভিন্ন নকশা জমা দেওয়া হবে। এরপর নতুন নোট বাজারে চালু হতে প্রায় ২ বছর সময় লাগতে পারে। বর্তমান ব্যাংকনোটগুলো ধীরে ধীরে নতুন নোটের সঙ্গে প্রতিস্থাপিত হবে।

এদিকে নতুন ব্যাংকনোটের নকশা নিয়ে দেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার ব্যাংকনোটে শেখ মুজিবের ছবি রাখতে চাইলে নতুন ডিজাইনের নোট ছাপানোর কোনো প্রয়োজন হতো না। নতুন ডিজাইন চেয়েছে মানে শেখ মুজিবের ছবি থাকবে না।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯