রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ববি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ববি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ববি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ববি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনুসন্ধান ২৪ >> ‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ববিসাসের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রানা, মেহেদী হাসান সহ অন্যান্য সদস্য, সহযোগী সদস্যরা ও শিক্ষানবিশ সদস্যরা।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলার সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এছাড়াও প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে স্মরণীয় রাখতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সমিতির সদস্যরা।

এ সময় বক্তব্য রাখেন ববিসাসের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন এবং দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম।

ববিসাসের সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, ‍দবস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ‍‍দ স্লোগানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির। নানা ধরণের বাধা অতিক্রম করে আজ বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ৬ষ্ঠ বছরে পদার্পন করেছে। ক্যাম্পাস সাংবাদিকরা দর্পন হিসেবে ক্যাম্পাসে কাজ করে, তাদের মাধ্যমেই ক্যাম্পাসের সামগ্রিক চিত্র ফুটে উঠে। ক্যাম্পাসের সাথে মিশে থাকা প্রতিটি গল্পকে শব্দ আকারে তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকরা।

এছাড়াও তিনি বলেন, কারো লেজুড়বৃত্তি না করে প্রতিষ্ঠালগ্নকাল থেকে নিরপেক্ষভাবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সমস্যার কথা বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরে আসছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। এ ধারাবাহিকতাকে অব্যহত রাখতে সকল সদস্যদের প্রতি আহবান জানাচ্ছি। এছাড়াও তিনি ক্যাম্পাসে সকল অন্যায় ও দুর্নীতি তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল অর্জন ও সফলতাকে তুলে ধরারও আহ্বান জানান।

এ সময় বক্তারা সকল সদস্যদেরকে প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নতুন স্পৃহা নিয়ে কাজের গতিশীলতা বৃদ্ধিসহ নানান দিক নির্দেশনা প্রদান করেন। সাংবাদিকতার মূল বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের সাথে সাথে কাজের মাধ্যমে নিজেদেরকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩ অক্টোবর বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ স্লোগানকে কেন্দ্র করে প্রতিষ্ঠা হয় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির। তার পর থেকে প্রতিবারের মতো এবারও উৎসবীয় আমেজে দিনটি পালন করেন সংগঠনটির সদস্যরা।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯