বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ায় ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে!

দেশ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ায় ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে!

দেশ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ায় ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে!
দেশ থেকে শেখ হাসিনা বিদায় নেওয়ায় ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে!

অনুসন্ধান ২৪ >>আল্লাহর রহমতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ থেকে বিদায় নেওয়ায় বাংলাদেশের ১৮ কোটি মানুষ মুক্তি পেয়েছে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে জেলা জামায়াতের আয়োজনে রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

গোলাম পরওয়ার বলেন, আমরা আওয়ামী ফ‍্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে বিজয়ের অন্যতম দাবিদার। মহান আল্লাহ আমাদের মুক্ত বাতাসে ১৬ বছর পরে কথা বলার সুযোগ দিয়েছেন।

তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বইঠার তাণ্ডবের মাধ্যমে জালিম আওয়ামী সন্ত্রাসীরা আমাদের ভাইদের নির্মমভাবে পিটিয়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তার বিচারের জন্য এখনো হৃদয় কাঁদে। আমরা এই হত্যার বিচার চাই।

এ জন্য মহান আল্লাহর দরবারে লাখোকোটি শুকরিয়া জানাই। বিগত আন্দোলনে যারা রক্ত দিয়েছে, সেসব শহীদের স্বপ্নকে শক্তিতে পরিণত করে সবাইকে সঙ্গে নিয়ে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানাই।

জামায়াতের এ নেতা বলেন, বিগত সময়ের সরকার প্রশাসনকে দলীয়করণ করেছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালদের চিহ্নিত করে অপসারণ এবং অবিলম্বে বিচারের মুখোমুখি করতে হবে। সীমাহীন লুটপাটের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় রুকন সম্মেলনে বক্তব্য দেন খুলনা মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান প্রমুখ।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯