বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সাবেক মেয়র সূচনা দেশ ছেড়ে পালিয়ে ফেসবুকে সরব

সাবেক মেয়র সূচনা দেশ ছেড়ে পালিয়ে ফেসবুকে সরব

সাবেক মেয়র সূচনা দেশ ছেড়ে পালিয়ে ফেসবুকে সরব
সাবেক মেয়র সূচনা দেশ ছেড়ে পালিয়ে ফেসবুকে সরব

অনুসন্ধান ২৪ >>আওয়ামী লীগ সরকারের অনেক এমপি-মন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর একে একে দেশ ছেড়ে পালিয়েছেন। এদের মধ্যে কুমিল্লার সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার কন্যা কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেন সূচনা। তিনি লেখেন, ‘কুখ্যাত ডাকাত (বেলাল হোসেনকে) নিহত বীর তানজিম সারোয়ারের নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছে।কিন্তু এই শীর্ষ অপরাধীকে ৫ আগস্টের পর মুক্তি দেওয়া হয়। ২ জুলাইয়ের একটি প্রতিবেদনে দেখা যায়, তাকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছিল। প্রশ্ন হচ্ছে – এই অপরাধীর জামিনের ব্যবস্থা কে করেছিল?’

ভারতীয় বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী, তারা দুজন ভারতে একজন রাজনৈতিক নেতার আশ্রয়ে আছেন। ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন তারা।

দেশ ছেড়ে পালালেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হয়েছে সূচনা। দেশের বিভিন্ন ইস্যুতে মুখ খুলতে শুরু করেছেন তিনি।

সেই পোস্টে সূচনাকে উদ্দেশ করে অনেকে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেন। সাবেক এই মেয়র প্রতিটি নেগেটিভ কমেন্টের কটাক্ষ করে জবাবও দেন।

সূচনা লিখেছেন, ‘যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে। শুভরাত্রি। বি. দ্র. : চাঁপা শুঁটকির বাচ্চাকাচ্চাদের জন্য কমেন্ট সেকশন খোলা রাখা হলো। প্লিজ তোমরা পোস্টের টপিকের বাইরে কমেন্ট করে করে নিজের মেধা আর জন্মের পরিচয় পুরো বিশ্বের কাছে তুলে ধরো।’

এই পোস্টের অধিকাংশ কমেন্টের রিপ্লাই দিতে দেখা গেছে সূচনাকে।অনেকের সঙ্গে কমেন্টবক্সে বাগবিতণ্ডাতেও জড়িয়ে পড়েন তিনি।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯