শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশে ৩ মাসে প্রায় তিন হাজার কোটিপতি বেড়েছে!

দেশে ৩ মাসে প্রায় তিন হাজার কোটিপতি বেড়েছে!

দেশে ৩ মাসে প্রায় তিন হাজার কোটিপতি বেড়েছে!
দেশে ৩ মাসে প্রায় তিন হাজার কোটিপতি বেড়েছে!

অনুসন্ধান ২৪ >> চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে এমন অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি।
বাংলাদেশ ব্যাংকের শিডিউলড ব্যাংকস স্ট্যাটিসটিক্স শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

গত প্রান্তিক মার্চের চেয়ে এ সংখ্যা ২ হাজার ৮৯৪টি বেশি। জুন শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা। ব্যক্তি, কম্পানি ও প্রতিষ্ঠান সব মিলিয়েই ব্যাংক হিসাবে কোটি টাকা বা এর বেশি টাকা থাকার এ পরিসংখ্যান দাঁড়িয়েছে।

হালনাগাদ প্রতিবেদেনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন প্রান্তিক শেষে ব্যাংকে এক কোটির বেশি টাকা রয়েছে, এমন অ্যাকাউন্টধারীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৭৮৪। তিন মাস আগে মার্চ প্রান্তিক শেষে এ সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০। অর্থাৎ কোটি টাকার বেশি আমানতের অ্যাকাউন্ট বেড়েছে ২ হাজার ৮৯৪টি।

তথ্য বলছে, জুন শেষে ব্যাংক খাতে মোট ১৮ লাখ ৩৯ হাজার কোটি টাকা আমানতের মধ্যে ৭ লাখ ৭৩ হাজার কোটি টাকার আমানত ১ কোটি টাকার ওপর অ্যাকাউন্টধারীদের, যা মোট আমানতের ৪২ দশমিক শূন্য ৫ শতাংশ।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯