বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানায় আগুন

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানায় আগুন

গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানায় আগুন
গাজীপুরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানায় আগুন

অনুসন্ধান ২৪ >> গাজীপুরের কাশিমপুরে বেতন-ভাতা নিয়ে আন্দোলনরত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেক্সিমকো গ্রুপের বিগ-বস পোশাক কারখানার কেমিক্যাল গোডাউনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও বিক্ষোভকারীদের বাধার কারণে আগুন নেভাতে বিলম্ব হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিন ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে কারখানার কেমিক্যাল গোডাউন সম্পূর্ণ পুড়ে গেছে।

জানা যায়, বেক্সিমকোর বিগ-বসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কয়েক দিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনকারীরা বেতনের দাবিতে বুধবার বিগ-বস কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে কিছু শ্রমিক কারখানার ভেতর প্রবেশ করে কেমিক্যাল গোডাউনে আগুন ধরিয়ে দেন।

এদিকে গাজীপুরের টঙ্গী, বাঘের বাজার, বাংলাবাজার, পোড়াবাড়ী, কাশিমপুর, জিরানীসহ বিভিন্ন এলাকায় গার্মেন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। অনেক এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ ২৫টির বেশি কারখানায় ছুটি ঘোষণা করেছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পরিচালক মো. সারোয়ার আলম।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯