বুধবার, ২৯ Jul ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চিকিৎসকরা রোগীর চিকিৎসায় যেন পিছপা না হন, জাহিদ মালেক

চিকিৎসকরা রোগীর চিকিৎসায় যেন পিছপা না হন, জাহিদ মালেক

অনলাইন ডেস্ক :: করোনা ভাইরাস সংক্রমণের মধ্যে সাধারণ রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও চিকিৎসকরা চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়ার বিষয় নজরে এলে তাদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সাধারণ রোগীরা জ্বর, সর্দি বা অন্য কোনো রোগ নিয়ে চিকিৎসকদের শরণাপন্ন হলে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে দেশের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে।

এরইমধ্যে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে চিকিৎসার জন্য রাজধানীতে ১৬ ঘণ্টা ধরে ছয়টি বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে ঘুরেও চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করে বলা হয়, এই বিপদের মুহূর্তে বেসরকারি হাসপাতাল এবং চিকিৎসকদের দায়িত্ব জ্ঞানহীন আচরণে সবাই ক্ষুব্ধ। চিকিৎসকদের হাত গুটিয়ে বসে থাকা কারও জন্যই কাম্য নয় বলে মনে করছেন সাধারণ মানুষ।
বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সোমবার (৩০ মার্চ) বলেন, প্রাইভেট হাসপাতাল এবং চিকিৎসকরা যেন তাদের নিয়মিত কাজ বহাল রাখেন। তারা যেন তাদের দায়িত্ব থেকে পিছপা না হন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯