শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের রুল হাইকোর্ট

বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের রুল হাইকোর্ট

বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের রুল হাইকোর্ট
বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের রুল হাইকোর্ট

অনুসন্ধান ২৪ >>হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ সংশ্লিষ্ট সব ব্যবসা এবং ব্যবসার সঙ্গে যুক্ত সব সম্পত্তি দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সালমান এফ রহমানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের করা রিটে প্রাথমিক শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ বুধবার (৫ সেপ্টেম্বর) এই রুল দেন।

সেই সঙ্গে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসসহ বেক্সিমকো গ্রুপের অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে দেওয়া ঋণের পরিমাণ এবং পরিশোধ না করা ঋণের তথ্য সরবরাহ করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে বেক্সিমকো গ্রুপের পাচার করা অর্থ বিদেশ থেকে ফেরত আনার পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চেয়েছেন আদালত।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব ও সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব পরে সাংবাদিকদের বলেন, রিট আবেদনে নির্দেশনা চাইলেও আদালত শুধু রুল জারি করেছেন।

বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কম্পানি লিমিটেড (বেক্সিমকো) গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। ২০০৯ সাল থেকে শিল্পপতি এ রাজনীতিক পূর্ণমন্ত্রীর পদমর্যাদা নিয়ে এ দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সালমা ইসলামকে হারিয়ে দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে পুনর্নির্বাচিত হন সালমান এফ রহমান।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন সালমান এফ রহমান।
১৩ আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করার কথা জানায় পুলিশ। পরদিন তাকে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। ওই দিন ওই মামলায় সালমান এফ রহমানকে ১০ দিনের রিমান্ডে দেন আদালত। পরে কয়েক দফা রিমান্ড বাড়ানো হয়।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯