শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> আবারও বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫১ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) তিনটি প্রজ্ঞাপনে তাদের বদলির ঘোষণা দেওয়া হয়।
তিনটি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।
এতে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তাদের বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হয়েছে।
এর আগে রবিবার (১ সেপ্টেম্বর) পুলিশের ৮৩ জন কর্মকর্তাকে রদবদল করা হয়।
আরো পড়ুন