বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নতুন পুলিশ কমিশনার ৭ মেট্রোপলিটনে

নতুন পুলিশ কমিশনার ৭ মেট্রোপলিটনে

নতুন পুলিশ কমিশনার ৭ মেট্রোপলিটনে
নতুন পুলিশ কমিশনার ৭ মেট্রোপলিটনে

অনুসন্ধান ২৪ >> বরিশাল মেট্রোপলিটন পুলিশসহ দেশের সাত মেট্রোপলিটন পুলিশে নতুন কমিশনার পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কে কোন মেট্রোপলিটনের কমিশনার হলেন— পুলিশ অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত হাসিব আজিজকে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. রেজাউল করিমকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি),সিআইডির অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি), ট্যুরিস্ট পুলিশের

অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি), পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) অতিরিক্ত ডিআইজি ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মো. মজিদ আলীকে রংপুর মহানগর পুলিশ (আরপিএমপি) এবং ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত আমিনুল ইসলামকে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯