শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
পরীমনি সাকিবের রাজত্বে হানা দিলেন

পরীমনি সাকিবের রাজত্বে হানা দিলেন

পরীমনি সাকিবের রাজত্বে হানা দিলেন
পরীমনি সাকিবের রাজত্বে হানা দিলেন

অনুসন্ধান ২৪ >> সময়টা ভাল যাচ্ছে না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। রাজনীতিতে এসে শুরুতেই খেলেন ধাক্কা। শেখ হাসিনার সরকারের পতনের পর সমালোচনা ও জনরোষে রীতিমতো কোনঠাসা তিনি। এরইমধ্যে হত্যা মামলার আসামি করা হয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।

ফেসবুক পেজের অনুসারীর সংখ্যায় বাংলাদেশে এখন তিনিই শীর্ষে। গতকাল বিকেল পর্যন্ত তাঁর অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে এক কোটি ৬২ লাখ ৩০ হাজার। এই সংখ্যা আগে ছিল সাকিবের দখলে।

এবার জনপ্রিয়তায়ও ভাটা পড়ল তার! ফেসবুকে অনুসারী কমছে সাকিবের। আর সেই সুযোগে সাকিবকে টপকে গেলেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

ফেসবুকে অনুসারীর দিক থেকে শোবিজ তারকাদের মধ্যে এগিয়ে ছিলেন অনেক আগে থেকেই। পরীমনির সামনে ছিলেন কেবল তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
এবার তাঁকেও টপকে গেলেন ‘ডানাকাটা পরী’।

তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে হু হু করে অনুসারী কমেছে মিস্টার অলরাউন্ডারের। এখন তাঁর অনুসারীর সংখ্যা এক কোটি ৫৯ লাখ ৬১ হাজার।

তবে ক্রীড়া তারকা হিসেবে এখনো সবার ওপরে রয়েছেন বাঁহাতি এই ক্রিকেটার। তাঁর পরের স্থানে আছেন মুশফিকুর রহিম, তাঁর অনুসারী এক কোটি ৩৮ লাখ ৭৩ হাজার।

অন্যদিকে শোবিজের একাধিক তারকা এক কোটি অনুসারীর মাইলফলক ছাড়িয়ে গেছেন।
এর মধ্যে রয়েছেন ‘ইত্যাদি’ খ্যাত হানিফ সংকেত ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯