শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
শিক্ষার্থীদের অভিযানে ঢাকা কলেজে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

শিক্ষার্থীদের অভিযানে ঢাকা কলেজে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

শিক্ষার্থীদের অভিযানে ঢাকা কলেজে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
শিক্ষার্থীদের অভিযানে ঢাকা কলেজে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

অনুসন্ধান ২৪ >>শিক্ষার্থী ও কলেজ প্রশাসন রাজধানীর ঢাকা কলেজের বিভিন্ন হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। অভিযানে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ থেকে রামদা, হকিস্টিক, স্ট্যাম্প, লাঠি, পাইপ, রড, হেলমেট ও মদসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা কলেজের সাতটি হলে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান এখনো চলছে।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখার সমন্বয়ক মুঈনুল ইসলাম জানান, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাদের কক্ষে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রের সন্ধান পেয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে কলেজ প্রশাসনও উদ্বিগ্ন। সেজন্য আজ সাধারণ শিক্ষার্থী এবং মিডিয়ার উপস্থিতে অভিযান চালানো হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, কলেজের আবাসিক এলাকার উত্তর, আন্তর্জাতিক এবং শহীদ ফরহাদ হোসেন ছাত্রাবাসে অভিযান চলছে। এতে অংশ নিয়েছেন কলেজের শিক্ষক, ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক এবং শিক্ষার্থীরা। উদ্ধার করা হয়েছে দুই শতাধিক রড, স্টিলের পাইপের লাঠি, ৪০টির অধিক রামদা, ছুরি, চাপাতি। রয়েছে একটি বড় হ্যামার এবং ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল।

জানা যায়, উদ্ধার হওয়া এসব অস্ত্র নিউমার্কেট থানায় জমা দেওয়া হবে।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯