মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
আনোয়ার হোসেন >> ভারতের আরজিকল হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষন করে হত্যার প্রতিবাদে হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন কলেজসহ ভিবিন্ন কলেজের শিক্ষার্থীরা।আজ সন্ধ্যা ৭টার দিকে টাউন হলের সামনে এ মানববন্ধন পালিত হয়েছে। ব্রজমোহন সরকারী কলেজের ব্যাবস্থাপনা বিভাগের সুমি হকের সভাপতিতে এই মানববন্ধান পালিত হয়। ব্রজমোহন কলেজের শিক্ষার্থী জান্নাত আরা রিয়া বলেন, ডাক্তার মৌমিতা ধর্ষন ও হত্যার বিচারসহ বাংলাদেশের পূর্ববর্তী প্রতোকটি মামলার সুষ্ঠ বিচার হওয়া দরকার। তিনি আরো বলেন, শূধু বাংলাদেশে নয় বিশ্বের যে জায়গায় ধর্ষন হবে ধর্ষকদের বিরুদ্ধে আমরা মানববন্ধন চালিয়ে জাবো। গত(৯ আগস্ট) রাত ৩টার সময় ভারতের আরজিকল হাসপাতালের ৪র্থ তলায় একটি কক্ষে ধর্ষন পরে হত্যা করে ফেলে জাওয়া লাশ উদ্ধার করা হয়। হাসপাতাল কতৃপক্ষ প্রথমে বিষয়িট ধামাচাপা দিতে চেষ্টা করেছে। বিষয়টি জানাজানি হলে সন্দেহভাবে তিন জনকে আটক করেছেন ভারতের পুলিশ।