রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চেন্নাই পুলিশের করোনাভাইরাস হেলমেট

চেন্নাই পুলিশের করোনাভাইরাস হেলমেট

অনলাইন বার্তা পরিবেশক :: তিন মাসের ব্যবধানে বিশ্বজুড়ে ৩১ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া কোভিড-১৯ নিয়ে সচেতনতা বাড়াতে ‘করোনাভাইরাস হেলমেট’ পরে মাঠে নেমেছে চেন্নাইয়ের পুলিশ।

লকডাউনের মধ্যে লোকজনকে ঘরের বাইরে বের হতে অনুৎসাহিত করতে এক পুলিশ সদস্যের সহায়তায় তামিল নাডুর এক শিল্পী এ হেলমেটটি বানান বলে জানিয়েছে এনডিটিভি।

বেশিরভাগ মানুষই করোনাভাইরাস পরিস্থিতিকে গুরুত্ব দিচ্ছে না, অন্যদিকে সংক্রমণ রুখতে লোকজনকে বাড়ির মধ্যে রাখতে এবং তারা যেন অকারণে বাইরে বের না হয় তা নিশ্চিতে পুলিশ সদস্যরা দিনরাত সারাক্ষণ কাজ করে যাচ্ছেন।

এ কারণে আমি এই পরিকল্পনা নিই, একটি ভাঙা হেলমেট ও কাগজ দিয়ে এটি বানাই, বলেন করোনা হেলমেটের উদ্ভাবক গৌতম। করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে তিনি স্লোগান লেখা অসংখ্য প্ল্যাকার্ডও পুলিশ সদস্যদের দিয়েছেন। তার এ কাজের সফলতা নিয়ে উচ্ছ্বসিত পুলিশ কর্মকর্তারাও। করোনাভাইরাস হেলমেট পথচারী ও রাস্তায় নেমে আসা অনেককে ভাইরাসের ব্যাপ্তি ও ভয়াবহতা নিয়ে সচেতন করছে, বলছেন তারা।

এখন পর্যন্ত এর প্রভাব ইতিবাচক, বলেছেন পুলিশ পরিদর্শক রাজেশ বাবু। পুলিশের পক্ষ থেকে নানান পদক্ষেপ নেওয়া সত্ত্বেও মানুষজন ঠিকই রাস্তায় নেমে আসছিল, বলেন এ কর্মকর্তা। তাই আমরা পুলিশের পক্ষ থেকে করোনাভাইরাস নিয়ে জনগণকে সতর্ক করতে এ হেলমেটসহ আরও কিছু পদক্ষেপ নিই।

এটি ব্যতিক্রমী কিছু করার চেষ্টা। যখন আমি এটি মাথায় দিই, সাধারণ পথচারীদের মনের মধ্যে করোনাভাইরাসের বিপদ উঁকি দেয়। বিশেষ করে শিশুরা তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং বাসায় চলে যেতে চায়, ভাষ্য বাবুর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯