শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: গণপূর্ত মন্ত্রী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে: গণপূর্ত মন্ত্রী

অনুসন্ধান ২৪ >> সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এতে দলের কিয়দংশ ক্ষুণ্ণ হচ্ছে, যদিও এরা কেউ দলের লোক নয়। আমাদের দলের ওপর এর প্রভাব পড়ে না; অন্যরা একথা অস্বীকার করলেও আমি অস্বীকার করবো না।’

দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে মন্ত্রী হিসেবে ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে, তা প্রমাণ হওয়া না হওয়া আদালতের ওপর নির্ভরশীল। আমি চাই দুর্নীতির সবগুলো ঘটনাই আদালতে যাক, সেখানে দোষী প্রমাণিত হলে তাদের বিচার হবে, শাস্তি হবে। পত্রিকার লিখনিতে বা টেলিভিশনের কণ্ঠে প্রমাণিত, এটা আমি বলতে পারবো না। কেননা আমি প্রমাণে বিশ্বাস করি, আদালতও প্রমাণে বিশ্বাস করে।’

পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯