শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গ্রেপ্তার ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

গ্রেপ্তার ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

গ্রেপ্তার ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ
গ্রেপ্তার ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ

অনুসন্ধান ২৪ >>বিএফআইউ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে। মঙ্গলবার (৯ জুলাই) তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইউর একটি সূত্র।

ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৭ কর্মকর্তা-কর্মচারীকে আদালতে হাজির করা হয়।

বিএফআইউর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আজ মঙ্গলবার গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতে হাজির করা হয়। পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ সাত আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

এ ছাড়া ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯