শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

অনুসন্ধান ২৪ >> মুন্সিগঞ্জে অনুষ্ঠিত পদ্মা সেতুর দ্বিতীয় বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়া শেষে টুঙ্গিপাড়ায় যাবেন শেখ হাসিনা। পরদিন শনিবার কয়েকটি কর্মসূচি পালন শেষে বিকেলে ঢাকায় ফিরবেন।

শুক্রবার বেলা ৩টায় সড়ক পথে গণভবন থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সুধী সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেল ৫টায় সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। টুঙ্গিপাড়ায় পৌঁছে সন্ধ্যা পৌনে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও দোয়া করবেন তিনি। এদিন রাতে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে রাত যাপন করবেন।

এদিকে দলীয় প্রধানের আগমনের অপেক্ষায় রয়েছেন জেলার নেতাকর্মীরা। ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলাজুড়ে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দলীয় প্রধানের আগমনকে ঘিরে পুরো জেলার নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
আওয়ামী লীগ ও সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। সড়ক-মহাসড়কে টাঙানো হয়েছে শুভেচ্ছা ব্যানার ও ফেস্টুন। নির্মাণ করা হয়েছে তোরণ।

পর দিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, ‘এসো বঙ্গবন্ধুকে জানি’ শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দুপুর ১২টায় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে জোহরের নামাজ আদায় করবেন এবং মধ্যাহ্নভোজ করবেন। বেলা সাড়ে ৩টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে ফাতেহা পাঠ ও মোনাজাত করে প্রধানমন্ত্রী বিকেল ৪টায় সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯