শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বসত ঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

বসত ঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

বসত ঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
বসত ঘরে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু

অনুসন্ধান ২৪ >> রাজশাহীর পুঠিয়ায় নিজ বসত ঘরে সাপের কামড়ে ফারিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি পুঠিয়া পৌর সদরের মেহের আলীর স্ত্রী।

শুক্রবার (২৮ জুন) ভোর ৫টার দিকে কাঁঠালবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফারিয়া বেগমের স্বামী মেহের আলী জানান, রাতে তিনি একটি স’মিল পাহারা দেন। সকালে বাড়ি থেকে ফোন আসার পর ঘটনাটি জানতে পারেন। তবে সাপটিকে কেউ দেখতে পায়নি। তাই কী ধরনের সাপ কামড়িয়েছে তা কেউ জানে না।

জানা গেছে, ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে চৌকি থেকে নেমে তার বিছানা ঠিক করছিলেন ফারিয়া বেগম। তখন চৌকির নিচে মেঝেতে থাকা একটি সাপ তার পায়ে কামড় দিয়ে দ্রুত পালিয়ে যায়। তার চিৎকারের ছেলে-মেয়েরা এসে ওঝার বাড়িতে নিয়ে যায়। এমতাবস্থায় ওঝা তাকে হাসপাতালে নিতে বললে তার স্বজনরা সকাল ৯টার দিকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনে। এ সময় কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, বিষয়টি শুনেছি। তাকে দাফন করতে বলা হয়েছে। এখন বর্ষাকাল তাই বাড়ির চারদিক পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি।
আরো পড়ুন

 

 

 

 

 

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯