মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ,

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ,

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ,
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ,

অনুসন্ধান২৪>> বরিশাল নগরীর আমির কুটির এলাকায় ঘরে ঢুকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে রেফাউল ইসলামকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বৃহস্পতিবার (২৩ মে) রাত সাড়ে ১২টার দিকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শুক্রবার র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে এলিট ফোর্স জানায়, ১২ মে সকালে প্রতিবন্ধী তরুণীকে (১৮) আমির কুটির এলাকায় টিনসেডের ভাড়া বাসায় একা রেখে কাজের জন্য বাইরে যায় বাবা-মা। সেই সুযোগে বেলা পৌঁনে ১টার দিকে মুষলধারে বৃষ্টি চলাকালে অভিযুক্ত রেফাউল ইসলাম ঘরে ঢুকে তরুণীকে ধর্ষণ করে। তরুণীর মা বেলা ১টার দিকে বাসায় ফিরে অভিযুক্ত রেফাউলকে ঘরে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চান। তখন রেফাউল দৌঁড়ে পালিয়ে যায়। পরে প্রতিবন্ধী তরুণী বিষয়টি তার মাকে জানায়। এই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে ওই দিনই বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

গ্রেপ্তার রেফাউল ইসলাম নগরীর পূর্ব বগুড়া রোড এলাকার বাসিন্দা আব্দুল ছাত্তার মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তারে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‌্যাব-৮। সিসিটিভির ফুটেজ দেখে অভিযুক্ত রেফাউলের পরিচয় নিশ্চিত হন তারা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রেফাউলকে কারাগারে পাঠানো হয়েছে।’

 

আরও পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯